বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

মরহুম মাহাবুবর রহমান চৌধুরীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী

Reporter Name

রামু প্রতিনিধি
কক্সবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি, বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম মাহাবুবর রহমান চৌধুরীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ (৫ এপ্রিল)। এ উপলক্ষে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মাহবুব-বুলবুল সড়কস্থ বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম মাহাবুবর রহমান চৌধুরী ছিলেন ইসলামী গণজাগরণ ‘খেলাফত আন্দোলন’-এর খাদেমুল ইসলাম উপাধিপ্রাপ্ত মরহুম এরশাদ আলির পৌত্র এবং বনবিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মরহুম গোলাম কাদের চৌধুরী ও সাকেরা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৯৫৬ সালের ১০ এপ্রিল কক্সবাজার মহকুমার রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামে জন্মগ্রহণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে অধ্যয়নরত অবস্থায়ই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে মাত্র ২৭ বছর বয়সে বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন, ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত, রামু উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রামু উপজেলার নানা উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জোয়ারিয়ানালার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠায় তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করেন। কক্সবাজারের জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান আজও স্মরণীয় ও অনুসরণীয়। ২০১৩ সালের ৫ এপ্রিল কিডনি ও হৃদরোগজনিত জটিলতায় তিনি ৫৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *