বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বার্মাছড়ির মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান;বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ১,০৬০ সিএফটি। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ঝিরিপথ ব্যবহার করে সংঘবদ্ধ চক্র অবৈধভাবে কাঠ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই কাঠগুলো জব্দ করা সম্ভব হয়।
পরবর্তীতে জব্দকৃত কাঠ সরতা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এ চোরাচালানের সঙ্গে   কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *