April 26, 2026, 12:43 pm
শিরোনাম :
কৃষকের উন্নতির কথা ভেবেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন — দীপেন দেওয়ান এমপি বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা সাজেকে ইয়াবা ও গাঁজা সহ চারজনে আটক করেছে সেনাবাহিনী দীর্ঘদিন চিকিৎসার পর – মৃত্যুর কাছে হেরে গেলো অর্ধশত বয়সী হাতিটি ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মরহুম নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা লামা-আলীকদমে হাম-রুবেলা প্রতিরোধে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প চালু চাকমা সার্কেলের উপদেষ্টা ইয়েন ইয়েনকে দেয়া জেলা প্রশাসনের চিঠি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া কক্সবাজারের ঈদগাঁওয়ে ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের পাশে ছাত্রদল খাগড়াছড়িতে বিক্ষোভ: আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘বিভ্রান্তিকর বক্তব্যের’ প্রতিবাদ মানিকছড়ি হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশু লংগদুতে ইয়াবা সেবনের সময় দুইজন আটক, ছাত্রদল নেতার পদ থেকে অব্যাহতি
Notice :

বাঘাইছড়িতে তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে চরম দুর্ভোগ

Reporter Name

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অতিরিক্ত গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তীব্র লোডশেডিং। এতে উপজেলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। দিনে ২ থেকে ৩ ঘণ্টা পর পর বিদ্যুৎ সরবরাহ মিললেও রাতে এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ও হাসপাতালে ভর্তি রোগীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায়ও নিয়মিত বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরোয়া কাজে ব্যাপক ব্যাঘাত ঘটছে। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যখন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েন মানুষ।

বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, “উপজেলায় প্রায় ৮ হাজার ৫০০ গ্রাহকের জন্য দৈনিক চার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু আমরা পাচ্ছি মাত্র দেড় মেগাওয়াট। ফলে আড়াই মেগাওয়াট ঘাটতি থাকায় বাধ্য হয়েই ২ থেকে ৩ ঘণ্টা পর পর লোডশেডিং দিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “জাতীয় গ্রিড থেকে যদি অন্তত আরও দুই থেকে আড়াই মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যায়, তাহলে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর পর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।”

অব্যাহত এই বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।