মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

কক্সবাজার সরকারি কলেজে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি গঠন

Reporter Name

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজার।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ‘কক্সবাজার সরকারি কলেজ’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সংগঠনের কক্সবাজার জেলা কমিটি  আগামী ১ বছরের জন্য এ শাখা অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে রুবায়েত মোহাম্মদ আদেল কে আহবায়ক, ইরতেজা মোহাম্মদ তানহা কে সদস্য সচিব এবং নুরুল ইসলাম নুরু কে মুখ্য সংগঠক নির্বাচিত করা হয়। অনুমোদিত কমিটির আহবায়ক আদেল ও সদস্য সচিব তানহা- এ দু’জনই হচ্ছেন ঈদগাঁওর পরিচিত মুখ। আর মুখ্য সংগঠক নুরু হচ্ছেন  রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।

অনুমোদন সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা আহ্বায়ক এস, এম আতহার সাকিফ, কক্সবাজার কমিটির সদস্য সচিব যায়েদ বিন আমান এবং কক্সবাজার জেলার মুখ্য সংগঠক আশফিক রহমান।

শিক্ষা, ঐক্য এবং  মুক্তি- স্লোগানে দীর্ঘদিন যাবত এ ছাত্র সংগঠনটি জেলার এ ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে ।

অনুমোদিত কমিটির আহবায়ক রুবায়েত আদেল জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণ, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষা,  অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কলেজে শিক্ষার বিদ্যমান সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখা এবং ছাত্রদের অধিকার আদায়ে  অনন্য ভুমিকা পালনে সচেষ্ট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *