মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

হাদি হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা, ঢাকা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বোয়ালখালী নতুন বাজার মসজিদের সামনে থেকেউপজেলার সর্বস্তরের ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলুদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সমাবেশে বক্তারা হাদী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ছাত্ররাজনীতির জন্য হুমকি।

সমাবেশে বক্তব্য দেন দীঘিনালা উপজেলার ছাত্রনেতা মো. জাহিদ হোসেন, সমাজসেবী ডা. আশরাফুল ইসলাম, সমাজসেবী আক্কাস আলী মাস্টার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি তাইজুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুন্না শরীফ, শাকিল আহমেদ (ছোট), তন্ময় ইসলাম, কবির হোসেন মারুফ।

আয়োজকদের জানান, দীঘিনালার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *