মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

বিলাইছড়িতে কোরবানি ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়িতে কোরবানির পশু যথাযথ নিয়মে জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে উপজেলা পর্যায়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। তিনি কোরবানির পশু জবাইয়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ এবং চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম আজম।

কর্মশালায় ইমাম, খতিব, মুয়াজ্জিন, কসাই ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শরীফ মোহাম্মদ বয়োজিদ, মো. জামাল উদ্দিন, মো. আরিফ, ইমাম আবদুল মান্নান, কসাই আজিজ, সেকেন্দার, ওমর ফারুক ও ব্যবসায়ী মো. সাইফুল ইসলামসহ অনেকে।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, স্বাস্থ্যবিধি মেনে মাংস প্রক্রিয়াজাতকরণ এবং কাঁচা চামড়া সংরক্ষণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি ও চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *