মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম সাজেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাঘাইহাট সেনা জোন খাগড়াছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ম্রাচানাই কার্বারী পাড়ায় প্রথমবারের মতো ঐতিহ্যবাহী বলী খেলা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বিলাইছড়িতে কোরবানি ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ বরকলে ওয়াটার অ্যাম্বুলেন্স অকেজো, দুর্ভোগে রোগী ঢাকায় ত্রিপুরা ও মারমা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’ ও ‘জ্ঞানের আলো’র উদ্বোধনী প্রদর্শনী আলীকদম বাজারে সেনাজোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন মহড়া বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান ও বসতঘর দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবার ঐতিহ্যবাহী বলি খেলায় নয়ন চাকমা হারিয়ে চ্যাম্পিয়ন সৃজন চাকমা রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক ও আধুনিক ট্রাফিক সচেতনতা জেলা পুলিশের কর্মসূচি পানছড়িতে ইমন হত্যাকাণ্ড ঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ রাত পোহালেই ঈদগাঁও জুয়েলারি এসোসিয়েশনের নির্বাচন সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার
Notice :

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাবেদ রেজা। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহায়তার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, চনুমং মারমাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাঘমারা বাজারের বাজার চৌধুরী অজিত দাশও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এর আগে রোববার (১৭ মে) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *