মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম সাজেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাঘাইহাট সেনা জোন খাগড়াছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ম্রাচানাই কার্বারী পাড়ায় প্রথমবারের মতো ঐতিহ্যবাহী বলী খেলা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বিলাইছড়িতে কোরবানি ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ বরকলে ওয়াটার অ্যাম্বুলেন্স অকেজো, দুর্ভোগে রোগী ঢাকায় ত্রিপুরা ও মারমা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’ ও ‘জ্ঞানের আলো’র উদ্বোধনী প্রদর্শনী আলীকদম বাজারে সেনাজোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন মহড়া বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান ও বসতঘর দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবার ঐতিহ্যবাহী বলি খেলায় নয়ন চাকমা হারিয়ে চ্যাম্পিয়ন সৃজন চাকমা রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক ও আধুনিক ট্রাফিক সচেতনতা জেলা পুলিশের কর্মসূচি পানছড়িতে ইমন হত্যাকাণ্ড ঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ রাত পোহালেই ঈদগাঁও জুয়েলারি এসোসিয়েশনের নির্বাচন সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার
Notice :

খাগড়াছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত জানান, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হবে।

এসময় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন নামজারি, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমিসেবা ও অন্যান্য নাগরিক সেবা সহজীকরণ বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা কার্যক্রম আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *