বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

খাগড়াছড়িতে ‘কবিতায় বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 320.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather?Fog, icon:12, weatherInfo:107;temperature: 36;

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের আয়োজনে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “কবিতায় বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত হয় “কবিতায় বিজয় উৎসব–২০২৫”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক শাহীন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, কবিতা ও সংস্কৃতির মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ তুলে ধরা সম্ভব। তিনি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের মধ্যে যেন আর কোনো লড়াই বা বিভেদ না থাকে। জাতি, গোত্র ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তিনি।

কবি কামরুজ্জামানের উপস্থাপনায় এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, কবি  বীর মুক্তিযুদ্ধা  আশরাফ মির্জা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, কবি ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ, কবি ও সাংবাদিক আ বা ম ছালাউদ্দিন। এসময় পাহাড়ের বহুমাত্রিক সংস্কৃতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া একই স্থানে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি কবিতা, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *