বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে পার্বত্য জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়িতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের উপজেলা মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম।

এ সময় তিনি বলেন,“শীত মৌসুমে নিম্নআয়ের ও অসহায় মানুষের কষ্ট লাঘবে পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

এদিন জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

স্থানীয়রা জানান, শীতের প্রকোপে যখন দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন এ ধরনের সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে আসে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *