বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি):

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪০ বিজিবি) এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ১২ বোর পিস্তল, ১২ বোরের দুই রাউন্ড তাজা অ্যামুনিশন এবং তিনটি দেশীয় অস্ত্র (হাসুয়া/দা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজারমূল্য এক লাখ এক হাজার নয়শত টাকা।

 

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পলাশপুর জোনের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনুল ইসলাম, পিএসসি।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জোন কমান্ডার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অত্র জোন ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ ও চোরাচালান প্রতিরোধে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর সদস্যরা ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *