বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অবৈধ পার্ক স্থাপন করতে না পেরে ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

লংগদু প্রতিনিধিঃ

লংগদু প্রতিনিধিঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া সি ইউ টিলা নামক স্থানে কবর স্থানের ওপরে নামকাওয়াস্তে পার্ক তৈরী করে অশালীন কার্যকালাপ চালু করে, কবরের ওপর নাজগান করার কারণে যাতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ নভেম্বর শুক্রবার রাতে  যাত্রাপালা চলাকালীন সময় সেই মঞ্চ ভেঙে দেয় স্থানীয় তৌহীদি জনতা।
ঠিক পরের দিন শনিবার সকাল ১১টায় লংগদু উপজেলার ইামাম সমিতি ও স্থানীয় তৌহীদি জনতা এক হয়ে পার্কের মালিক আবুল কালামের বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে তারা কবর স্থানের পবিত্রতা নষ্ট এবং পার্কের নামে অশালীন কার্যকালাপ পরিচালনার দায়ে ২৪ ঘন্টার মধ্যে পার্কটি বন্ধ ও পার্কের মালিক আবুল কালাম কে গ্রেফতারের জন্য আল্টিমেটাম দেন।
তারই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎক্ষনাৎ  পার্কটি বন্ধ রাখতে বলেন। এবং তদন্ত করতে শুরু করেন। এছাড়াও পার্কের মালিক কে পার্ক চালু করতে জেলাপ্রশাসকের অনুমতি রেখে পুনরায় চালুর নির্দেশ দেন।
এর পরপর পার্কের মালিক স্থানীয়দের বিভিন্ন জনের নাম উল্লেখ করে প্রধান উপদেষ্টা বরাবর ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে অভিযোগ দায়ের করে। যার কোন সমাধান হয়নি।
এর কিছুদিন পর ২৮/১২/২০২৫ ইং তারিখ লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ করেন যে, ইউএনও তার কাছ থেকে পার্ক উদ্বোধন করতে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে। তাও সেটা তার কাছে নয় শুনা শুনা জেনেছেন তিনি।
এমন অভিযোগ কতটা সত্য তার কাছে জানতে  মোবাইল ফোনে তার ০১৮৮৩৬**৫২০ নাম্বারে একাধিক বার কল করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। যার ফলে আবুল কালামের সাক্ষাৎ নেওয়া সম্ভব হয়নি।
লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশিদ বলেন, আমাদের প্রতিবাদের মুখে পার্ক মালিক আমাদের আলেম ওলামার সাথে বৈঠক করে তখন জানিয়েছিল,পুনরায় তিনি পার্ক চালু করবেনা। যদি পুনরায় এধরণের কার্যক্রম চালু করে স্থানীয় তৌহীদি জনতা আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেছিলেন, যদিও চালু করে তাহলে সেটা হবে কটেজ।
উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মতিন বলেন, আমরা ইসলাম প্রিয় তৌহীদি জনতা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবো। যদি পুনরায় আবুল কালাম অশালীন কার্যকালাপ করার পায়তারা করে জনতা তার কঠিন জবাব দিবে। অপর দিকে ইউএনওর বিরুদ্ধে এমন অহেতুক অভিযোগ জনতা মেনে নিবেনা। একজন দক্ষ ও মানবিক ইউএনওকে এভাবে হেনেস্তার নিন্দা জানাই।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, উপরোক্ত ব্যাক্তি যে অভিযোগ তুলেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। অথছো তিনি নিজেই সরকারী খাস জমিতে পার্ক তৈরী করার চেষ্টা করে এবং আমার কাছে তার জায়গা রেকর্ড করে দেওয়ার জন্য আসে। জায়গা রেকর্ড দেওয়ার ক্ষমতা আমার নাই এটা বলাতে সে আমার ওপর মিথ্যা অভিযোগ আনে। এছাড়াও জায়গাটিতে কবর স্থান রয়েছে যা স্থানীয়দের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *