বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বান্দরবানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে জেলা শহরের বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে দৈনিক প্রথম আলো। এতে সহযোগিতা করে প্রথম আলো ট্রাস্ট ও প্রথম আলো বন্ধু সভা।

মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজ ও পরিবারের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *