বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
“প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট ফাইতং দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামুতে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ একজন আটক  নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব

Reporter Name

মো জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিটুন রায়, আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন মিয়া।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার, বন বিভাগ ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই রোধ, জমিজমাসংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি এবং দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সামাজিক নিরাপত্তা জোরদার, পাহাড় কাটা ও বন উজাড় প্রতিরোধ, নদী-খাল দূষণ বন্ধ এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

সভায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পর্যবেক্ষণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *