বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
“প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট ফাইতং দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামুতে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ একজন আটক  নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা  প্রতিনিধি।।
পাহাড়ে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী “গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক আলতাফ মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে নিলা ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ধারাবাহিকতায় মাটিরাঙ্গার ১৭ জন স্বাস্থ্যকর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দুর্গম এলাকার মানুষ যেন সময়মতো চিকিৎসাসেবা পান, এটিই এর লক্ষ্য। পাশাপাশি সেনাবাহিনীর এমন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া, জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম সুমন এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল। এ ছাড়া পদস্থ সামরিক কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, প্রশিক্ষণ-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট দুপুরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *