বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
“প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট ফাইতং দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামুতে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ একজন আটক  নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
গর্ভমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রধান প্রতিশ্রুতিসহ বিভিন্ন সরকারি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারের বিভিন্ন কর্মসূচি, সুযোগ-সুবিধা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *