বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
“প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট ফাইতং দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামুতে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ একজন আটক  নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক 

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল  কেদারঝিরি এলাকায় চংলক ম্রো (২৬) নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে আলীকদম জোন ও আলীকদম পুলিশের একটি সমন্বিত  টহলদল ঘটনাস্থলে যৌথ  অভিযান পরিচলনা করে  সরেজমিনে ১,১৯০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । এছাড়া কিছু ইয়াবা ভাঙা অবস্থায় পাওয়া যায়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, ইয়াবাগুলো মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমার সীমান্ত অতিক্রম করে দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে ইয়াবার চালানটি তার কাছে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তকরণ এবং মাদক চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
অভিযান শেষে জব্দকৃত ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত চংলক ম্রোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
আলীকদম সেনা জোন কমান্ডার জানান, দুর্গম সীমান্তবর্তী এলাকাকে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার রোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *