সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

ঈদে খাবার হোক আনন্দের, রোগের নয়

মোহাম্মদ সেলিম, খাগড়াছড়ি:

মোহাম্মদ সেলিম, খাগড়াছড়ি:

পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এলেও খাদ্যাভ্যাসে হঠাৎ পরিবর্তনের কারণে অনেকেই স্বাস্থ্যঝুঁকিতে পড়েন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রমজানজুড়ে নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত শরীর ঈদের দিনে অতিরিক্ত তেল-চর্বি ও চিনি-সমৃদ্ধ খাবার গ্রহণে চাপে পড়ে, যা বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার ফলে শরীরের বিপাকতন্ত্রে কিছু পরিবর্তন ঘটে। এ সময় ইনসুলিন সংবেদনশীলতা, গ্যাস্ট্রিক কার্যক্রম এবং শরীরের তরল ভারসাম্যে ভিন্নতা দেখা যায়। ফলে ঈদের দিন হঠাৎ ভারী ও অতিরিক্ত খাবার গ্রহণ করলে গ্যাস্ট্রিক সমস্যা, বমিভাব ও শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে।

ঈদের দিন সাধারণত মিষ্টিজাতীয় খাবার দিয়ে দিন শুরু হয় এবং সারাদিনজুড়ে খাওয়া হয় খেজুর, ফিরনি, সেমাই, হালিম, বিরিয়ানি ও কাবাবসহ নানা মুখরোচক খাবার। আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে গিয়ে এসব খাবার এড়িয়ে চলাও কঠিন হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, দিনের শুরুতে ভারী খাবার না খেয়ে পর্যাপ্ত পানি ও হালকা খাবার গ্রহণ করা উচিত, যাতে শরীর ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসতে পারে।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ঈদের দিনেও খাদ্য ও ওষুধ ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার ও সাদা ভাত একসঙ্গে গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। তাই জটিল শর্করা, প্রোটিন ও আঁশযুক্ত খাবার গ্রহণের পাশাপাশি নির্ধারিত সময়ে ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া, যাদের ডায়াবেটিস নেই, তাদেরও অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একসঙ্গে বেশি তেল-চর্বিযুক্ত ও মিষ্টি খাবার গ্রহণে বদহজম, অ্যাসিডিটি ও ক্লান্তি দেখা দিতে পারে। গরম আবহাওয়ায় পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সর্বোপরি, ঈদের প্রকৃত আনন্দ নিহিত সুস্থ শরীর ও স্বাভাবিক জীবনযাপনে। সচেতন ও পরিমিত খাদ্যাভ্যাসই পারে ঈদের আনন্দকে নিরাপদ ও পরিপূর্ণ করতে।

 

তথ্য দিয়েছেন: কায়সার আহমদ চৌধুরী, ফার্মাসিস্ট (বি. ফার্ম), রেজিস্ট্রেশন নং: এ-২৪৪৪৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *