সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Reporter Name

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা ও কর্ণফুলী নদীর গুরুত্ব এবং সংরক্ষণ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুম ‘কিন্নীর’-এ এ কর্মশালার উদ্বোধন করা হয়। কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং মৎস্য অধিদপ্তরের ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হালদা নদী দেশের প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এ সম্পদ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকার পাশাপাশি নদী দূষণমুক্ত রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহিদ, রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কাপ্তাই উপজেলার ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *