বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনা রিজিয়নের নির্দেশনায় জোনের আওতাধীন সকল বর্ডার আউটপোস্ট (বিওপি), ক্যাম্প ও টিওবি এলাকায় একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় জোন সদরসহ সংশ্লিষ্ট সকল স্থাপনার চারপাশ থেকে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করা হয়।

সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে পুনর্ব্যবহার (রিসাইক্লিং) বা প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠানো হবে বলে জানানো হয়।

এছাড়া পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণকে নিয়ে পৃথক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

কার্যক্রমে ওয়াগ্গাছড়া জোনের অধীনস্থ সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবীর সদস্যরা (কর্তব্যরত ব্যতীত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *