সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ

Reporter Name

অনলাইন ডেস্ক ।।
খাগড়াছড়ি সদর উপজেলায় পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বিভিন্ন ঈদগাঁহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির হিসাবরক্ষক এইচ.এ.ইউ. শাহ এবং উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার কবির স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়। তবে বিরূপ আবহাওয়া দেখা দিলে কেন্দ্রীয় ঈদগাঁহের পরিবর্তে কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সদর উপজেলা মডেল মসজিদ, কালেক্টরেট শাহী জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদ, কদমতলী জামে মসজিদ, গারাংগিয়া শাহী জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, অধিকাংশ মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কিছু মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট এবং কয়েকটিতে সকাল ৮টায় জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত তালিকায় মোট ৩২টি ঈদগাঁহ ও মসজিদের নাম এবং নামাজের সময়সূচি উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *