শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায়

খাগড়াছড়িতে এনসিপির প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মনজিলা সুলতানা ঝুমা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) প্রার্থী হিসেবে মনোনীত হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মনজিলা সুলতানা ঝুমা।

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে মনজিলা সুলতানা ঝুমা উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

তিনি জানান, গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও তার আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

নিজের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়ে তিনি ফেসবুক পোস্টে লেখেন, “এনসিপি প্রাথমিকভাবে যে ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ আসনে শাপলা কলি মার্কা নিয়ে আমাকে মনোনীত করা হয়। ২৪ তারিখে আমার পক্ষে দলের জেলা আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছেন। আগামীকাল জমা দেওয়ার শেষ দিন। আজ প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।”

পোস্টে তিনি আরও লেখেন, “তবে আমি বিশ্বাস করি—তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল।”

মনজিলা সুলতানা ঝুমার এই ঘোষণার পর খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির প্রার্থিতা এবং পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *