বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফল বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার সকল ইপিআই কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু নির্ধারিত দিনে বাদ পড়লে পরবর্তীতে নিকটস্থ রুটিন ইপিআই কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলায় এবারের ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩ হাজার ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৭৭৫ জন শিশুকে এক লাখ আইইউ সমৃদ্ধ নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৩১০ জন শিশুকে দুই লাখ আইইউ সমৃদ্ধ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় আরও জানানো হয়, খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলা, ১টি পৌরসভা, ৩৮টি ইউনিয়ন ও ১১৭টি ওয়ার্ডে ক্যাম্পেইন পরিচালিত হবে। এ লক্ষ্যে ১০টি স্থায়ী ও ৯৩৬টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ৯৪৬টি কেন্দ্রে সেবা প্রদান করা হবে।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমা, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মুহাম্মদ সাজু মিয়া, সিনিয়র সাংবাদিক আবু তৈয়বসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শিশুদের অপুষ্টিজনিত সমস্যা ও ভিটামিন ‘এ’-এর ঘাটতি প্রতিরোধে অভিভাবকদের নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এতে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *