বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টে ক্রিকেট সাঁতার ও মার্শাল আর্টে জমছে তরুণদের লড়াই

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্ট”-এর ক্রিকেট, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা। নানা ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি ইনডোর স্টেডিয়ামে সাঁতার ও মার্শাল আর্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বালক দলের ৪টি এবং বালিকা দলের ৪টিসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিটি ইভেন্টেই প্রতিযোগীদের দারুণ নৈপুণ্য ও আত্মবিশ্বাস দর্শকদের মুগ্ধ করে।

প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। তিনি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহকে ইতিবাচক সমাজ গঠনের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন।

এদিকে গত বুধবার (০৬ মে) থেকে বালক ও বালিকা দলের ক্রিকেট টুর্নামেন্টও উৎসবমুখর পরিবেশে চলমান রয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। আগামী রবিবার (১০ মে) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক আনিসুল আলম আনিক, মাদল বড়ুয়াসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সুস্থ বিনোদনের ধারায় সম্পৃক্ত করতে “নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্ট” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *