শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই (নিসচা),খাগড়াছড়ি জেলা শাখার আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর রাজস্থলী কেন্দ্রীয় হরি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল; পলাশপুর ইয়ং স্টার চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়ার গৃহবধূ গাজীপুরে কীভাবে ! নিখোঁজের ঘটনায় নানা প্রশ্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কাপ্তাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮বিজিবি জোন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাউল) বিতরণ নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫ দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

খাগড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

Reporter Name

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মীদের সুসংগঠিত করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া এলাকার চৈংজিরোওয়া স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সংগঠনের সহসভাপতি সুধাঅং মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সংগঠনের যুগ্ম সম্পাদক থোয়াইলাপ্রু মারমা এবং মহিলা সম্পাদিকা ওয়াপ্রুসং মারমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সাংগঠনিক সভা কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি ম্রাচাই মারমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *