বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের পিঠা উৎসব

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে শীতের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন লোকজ সংস্কৃতি সংরক্ষণে সহায়ক এবং সমাজে সম্প্রীতি ও মানবিক বন্ধন জোরদার করে।

যুব রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১২টি সামাজিক সংগঠন অংশ নেয়। ১২টি স্টলে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতইসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকদের মতে, এই পিঠা উৎসবের মাধ্যমে শীতকালীন ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *