সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

খাগড়াছড়িতে লেখক মথুরা বিকাশ ত্রিপুরার “অরণ্যকথা” গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়ির আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২১ ভূষিত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরার একক রচিত গল্পগ্রন্থ “অরণ্যকথা” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯মে) বিকাল ৩টায় জেলা সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই “অরণ্যকথা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাহিত্য আড্ডা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইসছড়ি কলেজের অধ্যক্ষ অভিধা চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিপম চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কৃতি চাকমা, লেখক ও গবেষক অংসুই মারমা এবং রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্রজ্যোতি চাকমা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গবেষক, নাট্যশিল্পী, সংস্কৃতিকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পাহাড়ের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনবোধকে সাহিত্যের ভাষায় তুলে ধরতে মথুরা বিকাশ ত্রিপুরার লেখনী বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাঁর নতুন গল্পগ্রন্থ “অরণ্যকথা” পার্বত্য জনপদের জীবনচিত্র ও মানবিক অনুভূতির এক অনন্য সাহিত্য দলিল হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

“অরণ্যকথা বই সম্পর্কে বক্তব্য-“অরণ্যকথা শুধু একটি গল্পগ্রন্থ নয়, এটি পাহাড়ি জনপদের জীবন, সংগ্রাম, সংস্কৃতি ও প্রকৃতির গভীর অনুভূতির এক সাহিত্যিক প্রতিচ্ছবি। বইটির প্রতিটি গল্পে উঠে এসেছে অরণ্যের মানুষের হাসি-কান্না, ঐতিহ্য, ভালোবাসা ও অস্তিত্ব রক্ষার লড়াই। সহজ অথচ হৃদয়স্পর্শী ভাষায় লেখক পাঠকদের নিয়ে গেছেন পাহাড়ের নিভৃত জীবনের গভীরে। বইটি নতুন প্রজন্মকে পাহাড়ি সমাজ ও সংস্কৃতিকে জানার এক অনন্য সুযোগ করে দেবে। সাহিত্যপ্রেমীদের কাছে “অরণ্যকথা” হয়ে উঠতে পারে এক আবেগময় ও চিন্তার খোরাক জাগানো গল্পগ্রন্থটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *