সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

খাগড়াছড়িতে সীরাত প্রতিযোগিতা; বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও পবিত্র সীরাতুন্নবী (সা.)-এর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের জেলা পর্যায়ের সীরাত প্রতিযোগিতা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (০৪ মে) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা পুরো পরিবেশকে এক অনন্য আধ্যাত্মিক আবহে রূপ দেয়।
প্রতিযোগিতা শেষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“সীরাত প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ প্রজন্ম যদি তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়, তাহলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
সভাপতির বক্তব্যে মো. আনোয়ার কবির বলেন,
“ইসলামিক ফাউন্ডেশন সবসময়ই শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সীরাত প্রতিযোগিতার মাধ্যমে আমরা শুধু জ্ঞান নয়, বরং চরিত্র গঠনের দিকেও গুরুত্ব দিচ্ছি।”
এদিন জেলার ৯টি উপজেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মোট ৭৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কনিষ্ঠ, মাধ্যমিক ও উচ্চ,এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন বিজয়ীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আত্মবিশ্বাসের দৃশ্যমান প্রতিফলন। অনেকেই মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হামিদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিচারকমণ্ডলী।
আয়োজকরা জানান, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা আগামী ১৯ মে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এতে করে তারা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও ধর্মীয় জ্ঞান তুলে ধরার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
পুরো আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক শিক্ষার এক প্রাণবন্ত মিলনমেলা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে তুলে ধরার প্রত্যয়—যা খাগড়াছড়ির শিক্ষাঙ্গনে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *