বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়ির গুইমারায় নির্বাচনী প্রচারণাকালে হামলার চেষ্টার অভিযোগ

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে সশস্ত্র হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিন্দা জানিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ওয়াকছড়ি গ্রামে একটি উঠান বৈঠক শেষে ফেরার সময় একদল সশস্ত্র ব্যক্তি পথরোধ করে হামলার চেষ্টা চালায়। অভিযোগে বলা হয়, এ সময় লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র বহন করা হয়েছিল এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের গুইমারা উপজেলা সভাপতি চাইলাপ্রু মারমা শারীরিকভাবে আহত হন। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

হামলার অভিযোগের বিষয়ে পৃথক প্রতিক্রিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম প্রধান সমন্বয়ক মুফতি রবিউল ইসলাম শামীম, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিম, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. ইউসুফ আলী এবং জেলা সাধারণ সম্পাদক মংলাপ্রু মারমা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার অভিযোগ গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিপু বিকাশ ত্রিপুরার স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে চলমান নির্বাচনী কার্যক্রম যাতে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *