শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
U

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী সঞ্চালনা করেন এবং রামগড় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, তথ্য আপা কর্মকর্তা স্নাসুইনু মার্মা, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগড় উপজেলা সমন্বয়ক মাওলানা হারুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা সমাজের সর্বস্তরে নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি উপস্থাপিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *