মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা লক্ষীছড়ি বাজারে ফ্রিমেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সফল ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট/২০২৬ এর সমাপ্তি ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষকদের প্রশিক্ষণ লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ লংগদুতে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ জনবল ও চিকিৎসা সামগ্রী’র অভাব, কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা মহালছড়ির অসহায় মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনাবাহিনী জোন

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা। মাধ্যমিক পর্যায়ে সারা দেশ থেকে নির্বাচিত ১০ জন গুণী শিক্ষকের একজন হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের নির্বাচিত শিক্ষকদের প্রাইজমানির চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল—‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার বিভিন্ন পর্যায় থেকে গুণী শিক্ষক নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে চম্পানন চাকমা বলেন, জাতীয় পর্যায়ের এ সম্মাননা তাঁর শিক্ষকতা জীবনের একটি স্মরণীয় অর্জন। এ স্বীকৃতিকে তিনি পরিবার, সহকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষকতা জীবনে যাঁদের কাছ থেকে জ্ঞান, মূল্যবোধ ও শিক্ষাদানের আদর্শ পেয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, একজন চিকিৎসক মানুষের জীবন রক্ষা করেন, একজন প্রকৌশলী অবকাঠামো নির্মাণ করেন; আর শিক্ষক মানুষ গড়ে তোলেন। সেই মানুষ পরবর্তীতে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, প্রশাসক, উদ্যোক্তা কিংবা রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও সমাজে ভূমিকা রাখেন। তাই শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি।

চম্পানন চাকমা তাঁর এ সম্মাননা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এবারের জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননায় প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন এবং কলেজ পর্যায়ে ২৫ জন শিক্ষক নির্বাচিত হন। এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেও শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *