মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা লক্ষীছড়ি বাজারে ফ্রিমেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সফল ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট/২০২৬ এর সমাপ্তি ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষকদের প্রশিক্ষণ লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ লংগদুতে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ জনবল ও চিকিৎসা সামগ্রী’র অভাব, কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা মহালছড়ির অসহায় মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনাবাহিনী জোন

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং স্থানীয় এমপি প্রতিনিধি আবুল হাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা, রাজস্থলী সরকারি কলেজের প্রদর্শক বিশ্বজিৎ সেন এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সমাজে শিক্ষকদের সম্মান ও মর্যাদা হ্রাস পাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান সমাজের নৈতিক অবক্ষয়ের কারণেই শিক্ষকরা প্রতিনিয়ত নানাভাবে লাঞ্ছিত ও মর্যাদা হানির শিকার হচ্ছেন। একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম, তাই সমাজ ও রাষ্ট্রকে শিক্ষকদের সঠিক মূল্যায়ন করতে হবে।

একই সাথে বক্তারা সকল স্তরের শিক্ষকদের নিজেদের মর্যাদা অক্ষুন্ন রাখার আহ্বান জানান। তারা বলেন, সমাজকে আলোর পথ দেখাতে শিক্ষকদের আরও বেশি নীতিবান এবং আদর্শিক গুণাবলি অর্জন করতে হবে। শিক্ষকরা নিজেদের আদর্শ ও নৈতিকতা দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন এটাই হোক এই দিবসের মূল অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *