মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা লক্ষীছড়ি বাজারে ফ্রিমেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সফল ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট/২০২৬ এর সমাপ্তি ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষকদের প্রশিক্ষণ লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ লংগদুতে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ জনবল ও চিকিৎসা সামগ্রী’র অভাব, কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা মহালছড়ির অসহায় মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনাবাহিনী জোন

বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে

Reporter Name

বশির  আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য এলাকার দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বান্দরবানে সেনাবিল্ডির উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের যৌথ ব্যবস্থাপনায় সোমবার সকালে বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ক্যাম্পের শুরু থেকেই জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে চিকিৎসা নিতে রাজার মাঠে সমবেত হন নারী, শিশু ও বৃদ্ধসহ নানান বয়সী মানুষ। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরও এখানে চিকিৎসাসেবা নিতে দেখা যায়।

ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, চর্ম ও অ্যালার্জি, গাইনিসহ নানা জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সরাসরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি রোগীদের বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে। দুর্গম এলাকা থেকে এসে বিনামূল্যে এমন বিশেষজ্ঞ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ রোগীরা।

স্থানীয় অধিবাসীরা জানান, জেলা সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে তীব্র চিকিৎসক সংকট চলায় তারা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া দূরবর্তী ও দুর্গম পাহাড়ি অঞ্চলের কারণে অনেকেই সময়মতো জেলা শহরে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পৌঁছাতে পারেন না। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয়দের ভোগান্তি লাঘবে বড় ভূমিকা রাখছে।

উদ্বোধনী আয়োজনে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সরফরাজ হায়দার বলেন, ‘পাহাড়ের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। চিকিৎসা, পরামর্শ ও ওষুধ বিতরণের পাশাপাশি যেকোনো প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।’ দুই দিনে জেলার কয়েক হাজার মানুষ এই সেবার আওতায় আসবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *