
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি:
“Standing with teachers: 60 years of protecting the profession advancing its status and shaping our futures”.
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫ অক্টোবর ২০২৬ খ্রি. উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি ইউআরসি মোঃ নুরুল,সহকারী প্রাঃ শিক্ষা অফিসার সুশমিতা ত্রিপুরা,পানছড়ি সরকারী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত চাকমা,পানছড়ি ইসলামিয়া সিঃ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কাসেম,পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমিন চাকমা,
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গত ৬০ বছর ধরে শিক্ষকদের অধিকার রক্ষা ও মর্যাদা সমুন্নত রাখার যে সংগ্রাম, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।