সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নিরাপত্তা নিশ্চিতে ৪১ বিজিবির ব্যাপক প্রস্তুতি

কাপ্তাই প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটাধিকার সুরক্ষায় দায়িত্ব পালনের কথা জানিয়েছে বাহিনীটি।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার সাতটি উপজেলায় তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। ৪১ বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই, রাউজান, রাঙ্গুনিয়া, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার মোট ২৬৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব এলাকায় বর্তমানে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আকাশপথে নজরদারির মাধ্যমে দুর্গম ও জনবহুল এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যদের পোশাকে সংযুক্ত ক্যামেরার মাধ্যমে কার্যক্রম রেকর্ড করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে দিবা-রাত্রি টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনবহুল এলাকা হওয়ায় রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় সেনাবাহিনী, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সংসদীয় আসন ২৯৯ (রাঙ্গামাটি) এলাকার বিভিন্ন উপজেলায় স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ৪১ বিজিবি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

নির্বাচনী দায়িত্বের পাশাপাশি দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপত্তা রক্ষায়ও বিজিবি তৎপর রয়েছে। সারা দেশে নির্বাচন উপলক্ষে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে নির্বাচনকালীন সময়ে মাদক ও অস্ত্র পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *