বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা

দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি/২০২৬ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এম. এ. জামালুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দীঘিনালার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিল পারভেজ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা থেকে আমাদের ন্যায়, মানবিকতা, সহনশীলতা, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা নিতে হবে। ব্যক্তি ও সমাজজীবনে মহানবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে এম. এ. জামালুল হাসান বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। তাঁর চরিত্র ও জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। পারস্পরিক হিংসা-বিদ্বেষ পরিহার করে ইসলামের শান্তি ও সৌহার্দ্যের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঈদে মিলাদুন্নবীর মূল শিক্ষা হচ্ছে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানা এবং তা বাস্তব জীবনে অনুসরণ করা। নতুন প্রজন্মের মাঝে মহানবীর আদর্শ ও নৈতিক শিক্ষার প্রসারে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মানুষের কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *