বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ

লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা) ও র‍্যালি অনুষ্ঠিত হইয়াছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশন, লামা উপজেলা কমিটির উদ্যোগে উক্ত জশনে জুলুসের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, তরিকতপন্থী অনুসারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ জুলুসে অংশগ্রহণকারীরা ধর্মীয় স্লোগান ও দরুদ-সালাম পাঠ করিয়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। জুলুসটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়া নির্ধারিত স্থানে গিয়া শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁহার আদর্শ, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, শান্তি ও ন্যায়বিচারের শিক্ষা অনুসরণ করিয়া একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবীর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান তাঁহারা। জশনে জুলুসকে কেন্দ্র করিয়া সকাল হইতেই লামা শহরের বিভিন্ন সড়কে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের পদচারণায় পুরো এলাকায় এক উৎসবমুখর ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ জশনে জুলুসের আয়োজন করা হইয়াছে। মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ হইতে হিংসা, বিদ্বেষ, মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড দূর করিয়া শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তাঁহারা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়া জশনে জুলুস ও র‍্যালিটি মাধ্যমে সম্পন্ন করা হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *