বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
পার্বত্য জেলা রাঙামাটিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা এবং শিক্ষা কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ আগস্ট) বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে পৃথকভাবে এ আর্থিক অনুদান দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হামান ইমাম, এএমসি সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমনা চাকমার কিডনিতে পাথর অপারেশন ও পরবর্তী চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য তাঁর বাবা মিলন কান্তি চাকমার হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এ ছাড়া বাঘাইছড়ি উপজেলার মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও আসবাবপত্র কেনার জন্য স্থানীয় বাসিন্দা কাতা কুমার ত্রিপুরার কাছেও আরেকটি আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও সার্বিক কল্যাণে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *