রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রোববার (৭ জুন) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সীমান্তরক্ষী বাহিনীটির গৌরবোজ্জ্বল এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ পিএসসি
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবির ভূমিকা প্রশংসনীয়। সদস্যদের দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধই এ বাহিনীর প্রধান শক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, পিএসসি। তিনি বলেন, “দীর্ঘ ৬৮ বছরের পথচলায় বিজিবি দেশের সীমান্ত রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বিজিবি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ, জাতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মুরতোজা আলী খান, দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক, সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় বক্তারা ৭ বিজিবি’র দীর্ঘ ও গৌরবময় ইতিহাস স্মরণ করেন এবং দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনীটির অবদানের প্রশংসা করেন। পাশাপাশি ৭ বিজিবি’র উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *