বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে একটি একনলা লম্বা বন্দুক উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় চলমান অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

অভিযান চলাকালে বাইশারী ইউনিয়নের ১২ নম্বর রাবার বাগান এলাকায় আবদুল আলীমের রাবার ফ্যাক্টরি থেকে প্রায় ১০০ গজ পূর্বদিকে একটি ঝিরির মধ্যে গাছের পাতার নিচে লুকিয়ে রাখা অবস্থায় একনলা লম্বা বন্দুকটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ায় অনেক সময় অপরাধীরা বিভিন্ন স্থানে অস্ত্র গোপন করে রাখে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বাইশারী এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *