সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির দাবিতে খাগড়াছড়িতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

“ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্ম-মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার (০৮ মে) বিকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিডি ক্লিন ও ইয়ুথনেট গ্লোবাল-এর স্বেচ্ছাসেবকেরা। নানা প্ল্যাকার্ড, ব্যানার ও পরিবেশবান্ধব বার্তায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পরিবেশ ধ্বংস, বন উজাড় ও অনিয়ন্ত্রিত দূষণ ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে হামকো রাই ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিডি ক্লিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মাহফুজ হোসেন সকাল, ইয়ুথনেট গ্লোবালের প্রতিনিধি নূর ইসরাত জাহানসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তরুণ প্রজন্মের ভবিষ্যতের ওপর। তাই পরিবেশ রক্ষায় শুধু সচেতনতা নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক আন্দোলন।”

বক্তারা আরও বলেন, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নে সরকার এবং নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি খাগড়াছড়িতে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে নতুন বার্তা ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *