সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

পানছড়িতে ইমন হত্যাকাণ্ড ঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবক মো. ইমন হোসেন (২৭) হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।

শনিবার (১৬ মে ২০২৬) দুপুরে তিনি পানছড়ি থানাধীন মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেন এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে খোঁজখবর নেন এবং দ্রুত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ জানায়, নিহত ইমন হোসেন উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ও মো. রুহুল আমিনের ছেলে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করে।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী এবং পানছড়ি থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পুলিশ সুপার পানছড়ি থানার বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। তিনি থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার ও বিভিন্ন সেবা ডেস্ক ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।

এ সময় তিনি মাদক ও অপরাধ দমনে কঠোর ভূমিকা রাখার পাশাপাশি মামলার তদন্তে গতি আনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ও পেশাদার আচরণের জন্য পুলিশ সদস্যদের আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন হত্যাকাণ্ডের পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইমন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *