মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name

পানছড়ি প্রতিনিধি।।
ফলচাষে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় “জাতীয় ফল মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

“কৃষিই সমৃদ্ধি, করব মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন দেশি ও বিদেশি ফলের প্রদর্শনী করা হয়। মেলায় অংশগ্রহণকারী কৃষকরা তাঁদের উৎপাদিত ও উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল প্রদর্শন করেন। অতিথিরা স্টল পরিদর্শন করে ফলচাষ ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা নাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস অহিদ, মোঃ ইব্রাহিম খলিল, সৈয়দ এম এ বাসার এবং মোঃ আব্দুল গনি। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, দেশের কৃষি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ফলচাষের গুরুত্ব অপরিসীম। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং ফল সংরক্ষণ প্রযুক্তির প্রসারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানসম্মত চারা ব্যবহার ও আধুনিক প্রযুক্তিনির্ভর ফলচাষ সম্প্রসারণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন, পানছড়ির মাটি ও আবহাওয়া ফলচাষের জন্য অনুকূল। মেলায় প্রদর্শিত উন্নত জাতের বিভিন্ন ফল স্থানীয় কৃষকদের ফলচাষে আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলায় স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা বিভিন্ন জাতের ফল, চাষাবাদ পদ্ধতি এবং সংরক্ষণ কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *