সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

পাহাড়ে মানবতার আলো  সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবায় উপকৃত দুই শতাধিক মানুষ

Reporter Name

​মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার আলো পৌঁছে দিল বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের প্রত্যন্ত সুধীল রঞ্জন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পটি আয়োজন করা হয়। দুর্গম পাহাড়ি জনপদে যেখানে চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন, সেখানে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে এক অনন্য স্বস্তির বার্তা নিয়ে আসে।

ক্যাম্পে গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন (এফসিপিএস), মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী রোগীদের সেবা প্রদান করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। পাশাপাশি, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ ও খেলনা যা শিশুদের মুখে ছড়িয়ে দেয় উজ্জ্বল হাসির আলো।

ক্যাম্পে উপস্থিত থেকে উপকারভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান (পিএসসি)। তিনি বলেন, “এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও জানান, দুর্গম পার্বত্য এলাকায় মানবতার সেবায় সেনাবাহিনীর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই নিরলস প্রচেষ্টা প্রমাণ করে  উন্নয়ন ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী কেবল সীমান্ত রক্ষায় নয়, মানুষের হৃদয় জয়েও সমান অগ্রগামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *