
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মো.আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে। নিহত শিশু মো.আনাস পাতাছড়া এলাকার ২নং ওর্য়াড়ের বাসিন্দা মো.রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় একপর্যায়ে সবার অগোচরে আনাস পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রামগড় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।