মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা

পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পেরাছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি তপন বিকাশ ত্রিপুরা।

সভায় গ্রুপের সহসভাপতি রাঙাবী চাকমা ও পূর্ণমনি ত্রিপুরা, সদস্যসচিব ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, অংপ্রু মারমা ও শবনব রোয়াজা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার পূর্ণ বিকাশ ত্রিপুরা, বিদ্যুৎ জ্যোতি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষক, সমাজকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিদ্যোৎসাহী, যুব ও অভিভাবক প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় পেরাছড়া ইউনিয়নের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি, ঝরে পড়া রোধ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

এ সময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার উন্নয়নে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে শিক্ষাসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি এসব সমস্যা সমাধানে কমিউনিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, পেরাছড়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ২০২৬ সালের ২০ জানুয়ারি গঠন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটির মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে শিক্ষার বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ ও চিহ্নিত করা এবং শিক্ষা উন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *