সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে খাগড়াছড়ির পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। একই সঙ্গে এক অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় মধ্যনগর নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় চার বান্ডিল ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নূরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় চারটি ওয়ালটন জালি ফ্যান ও একটি ১০০ ওয়াটের হামকো ব্যাটারি, ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস মেশিন ও দুটি ১৩০ ওয়াটের হামকো ব্যাটারি দেওয়া হয়।

এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি চিকিৎসার জন্য এক অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

দুপুর ১টার দিকে ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে বল, ব্যাট, ক্যারাম ও দাবাসহ বিভিন্ন সামগ্রী ছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা ও সদস্য ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ওমরপুর তালিমুল নূরানী কোরআন মাদ্রাসায় ব্যাটারি, ফ্যান ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রধান মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), এসব সামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্র জানায়, পার্বত্য এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা করার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান জোন কমান্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *