মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলের যুবসমাজকে প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাঙ্গামাটির বাঘাইহাটে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রোববার (২৩ আগস্ট) সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের সাধারণ ত্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় যন্ত্রাংশের পরিচিতি, প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি কম্পিউটারের মৌলিক ব্যবহার, হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রাথমিক ধারণা এবং দৈনন্দিন কাজে কম্পিউটার ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণার্থীদের তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতার মূল্যায়ন করে সনদপত্র দেওয়া হয়। আয়োজকদের আশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম এলাকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ তৈরি হবে।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক হতে পারে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণে এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *