সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা

Reporter Name

রবিউল ইসলাম গাজী, লক্ষ্মীছড়ি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অসহায় এক নারীর ঘর মেরামতের জন্য ঢেউটিন, খাদ্যসামগ্রী ও শাড়ি-কাপড়সহ প্রয়োজনীয় অনুদান দিয়েছে লক্ষ্মীছড়ি জোন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলার শিলাছড়ি মুসলিম পাড়া এলাকায় এ অনুদান বিতরণ করা হয়। এ সময় ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন সালমান ফাইয়াজের উপস্থিতিতে অনুদানসামগ্রী হস্তান্তর করা হয়।

অনুদান হিসেবে স্থানীয় বাসিন্দা আনজুম আরাকে ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন, খাদ্যসামগ্রী এবং শাড়ি-কাপড় প্রদান করা হয়। তিনি শিলাছড়ি মুসলিম পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম চৌধুরী আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসহায় ওই নারীর ঘর মেরামতের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম ও প্রান্তিক এলাকার অসহায় মানুষের প্রয়োজনের সময় সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এতে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে কিছুটা সহায়তা হয়।

লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও স্থানীয় জনগণের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *