সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা

খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

Reporter Name

আব্দুর রহিম  হৃদয়, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— রাঙামাটি জেলার সাজেকের বাঘাইহাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারীপাড়ার হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) এবং বোয়ালখালী পুরাতন বাজার এলাকার রমজান আলীর ছেলে আবু তৈয়ব (৩৮)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আব্দুল আজিজ ও এসআই মাহাবুল ইসলাম। এ সময় তাদের সঙ্গে পুলিশের একটি দল অংশ নেয়।

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *